ডেঙ্গু রোধে ডিএনসিসিতে ১০ মে থেকে ‘চিরুনি অভিযান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ১৯:৫১আপডেট : ০৫ মে ২০২০, ২১:৪৫

ডেঙ্গু মশা নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মোবাইল কোর্ট, ‘চিরুনি অভিযান’ এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু হচ্ছে। আগামী ১০ মে থেকে ডিএনসিসির আওতাধীন বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

মঙ্গলবার (৫ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।

তিনি বলেন, ‘কোনও বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেখানে আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। এছাড়া, ডিএনসিসি এলাকায় এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে আগামী ১০ মে থেকে ১০ দিনব্যাপী প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু করা হবে। চিরুনি অভিযান চলাকালে সংস্থার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মীরা ডিএনসিসি এলাকার বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে গিয়ে ডেঙ্গু উপযোগী পরিবেশ ধ্বংস করবেন।

এছাড়া, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তের জন্য ডিএনসিসি এলাকার পাঁচটি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১১ মে থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা শুরু হবে। পরীক্ষাগুলো হচ্ছে— NS1, IgG এবং IgM। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। এসব কেন্দ্রে ইতোমধ্যে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সঙ্গে সঙ্গে জানা যাবে।

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম