করোনায় ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যু

ঢাবি প্রতিনিধি
০৭ মে ২০২০, ১৪:০০আপডেট : ০৭ মে ২০২০, ১৬:৩০

করোনায় ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যু করোনায় আক্রান্ত হয়ে ফারইস্ট ইন্টারনাশন্যাল ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যু হয়েছে। ড. নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ছিলেন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সাবেক অধ্যাপক। মৃত্যুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ বাংলা ট্রিবিউনকে তার করোনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। তিনি এখানে চিকিৎসাধীন ছিলেন।'

শোক প্রকাশ করে অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, 'অধ্যাপক নাজমুল করিমের মৃত্যুর খবর পেয়েছি। তিনি সকালে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যালে মারা যান। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান শোক প্রকাশ করেছেন।'

/জেএ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি