মুনতাসীর মামুনকে নেওয়া হচ্ছে সিএমএইচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২০, ১৫:৫৫আপডেট : ০৭ মে ২০২০, ১৬:৪৭

মুনতাসীর মামুন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে তিনি ভালো আছেন, স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক কমিটির সদস্য সচিব ও ফোকাল পারসন ডা. মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ডা. মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি এমনিতে ভালো আছেন, স্থিতিশীল আছেন। তবে তার কাশিটা একটু বেড়েছে।’

ডা. মাহবুবুর রহমান বলেন, ‘উনি যে খারাপ আছেন তা নয়, কিন্তু কোভিড আক্রান্ত রোগী যেকোনও সময় ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। তাই এই হাসপাতাল থেকে তাকে (মুনতাসীর মামুন) সিএমএইচে পাঠানোর প্রস্তাব প্রধানমন্ত্রীকে জানানো হলে তিনি তা-ই করতে বলেছেন।’

প্রসঙ্গত, গত ৩ মে অধ্যাপক মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে। সেদিনই তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়। তবে অবস্থার উন্নতি হওয়ায় তাকে আবারও কেবিনে স্থানান্তর করা হয়।

মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু বাংলা ট্রিবিউনকে সেদিন জানিয়েছিলেন, মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামুন তার মায়ের সান্নিধ্যে ছিলেন। এরপর করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম