৮০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সমাজসেবা অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২০, ২৩:২৯আপডেট : ০৭ মে ২০২০, ২৩:৩০

৮০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সমাজসেবা অধিদফতর করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া রাজধানী ঢাকায় ৯ হাজার ৬৬০টিসহ সারাদেশে ৮০ হাজার ১৭৮টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সমাজসেবা অধিদফতর। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। বৃহস্পতিবার (৭ মে) সমাজসেবা অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল ও একটি সাবান রয়েছে। সমাজসেবা অধিদফতরের জেলা ও উপজেলা কার্যালয়গুলোর মাধ্যমেও দেশব্যাপী এ কার্যক্রম চলমান রয়েছে। সমাজসেবা অধিদফতর, জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের সমন্বয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও  জানানো হয়, গত ২৭ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সমাজসেবা অধিদফতরের মাঠপর্যায়ের কার্যালয় ও  প্রধান কার্যালয়ের মাধ্যমে ঢাকা শহরে ৯ হাজার ৬৬০টিসহ সারাদেশে ৮০ হাজার ১৭৮টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায়  বুধবার ও বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেরেশনের ৪, ৮ ও ১০ নম্বর ওয়ার্ড এলাকার নিম্ন আয়ের শ্রমজীবী ও কর্মহীন ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ)  মো. আবু মাসুদ।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম