জ্বর-শ্বাসকষ্ট নিয়ে সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২০, ০০:২৬আপডেট : ০৯ মে ২০২০, ১৯:১৬

আসলাম রহমান দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আসলাম রহমান করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

শ্যামল দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলাম রহমান বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তার করোনা টেস্টও করানো হয়। বুধবার (৬ মে) মুগদা জেনারেল হাসপাতাল থেকে রিপোর্ট নেগেটিভ আসে।’

তিনি বলেন, ‘আজ সন্ধ্যার পর বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কাকরাইলে অবস্থিত ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হার্ট অ্যাটাকের রোগী বলে তারা সেখানে তাকে রাখেননি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

শ্যামল দত্ত অভিযোগ করে বলেন, ‘আমরা সঠিক চিকিৎসা পাইনি। ইসলামি ব্যাংক হাসপাতালের জরুরি বিভাগে ঢুকিয়েও তাকে বের করে দেওয়া হয়েছে। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেখেছেন, কিন্তু মনে হচ্ছে আরেকটু ভালো করে দেখলে হয়তো ভালো হতো। তবে কিছু টেস্ট তারা করেছেন, হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।’ শ্যামল দত্ত বলেন, ‘একটা অ্যাম্বুলেন্স কোথাও থেকে ম্যানেজ করতে পারিনি আমরা। পরে অফিসের গাড়িতে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।’

করোনা আক্রান্ত হয়ে এর আগে দুজন সাংবাদিক মারা গেছেন। গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য হুমায়ুন কবীর খোকন উত্তরার রিজেন্ট হাসপাতালে মারা যান। বুধবার (৬ মে) করোনার উপসর্গ নিয়ে মারা যান একই পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।

/জেএ/এমআর/এপিএইচ/ এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম