পুলিশে সুস্থ হলেন আরও ৭২ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২০, ১৮:২৬আপডেট : ১০ মে ২০২০, ১৯:০৫

রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে করোনা থেকে সুস্থ হওয়া পুলিশ সদস্যরা




করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৭২ জন পুলিশ সদস্য। রবিবার (১০ মে) তাদের রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৭৫ জন। এ পর্যন্ত ১৪৭ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম শানতু জানান, হাসপাতাল ত্যাগ করার সময় সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, আজকে ছাড়পত্র পাওয়া ৭২ জনসহ মোট ১৪৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। শীঘ্রই তারা কাজে যোগদান করতে পারবেন।

তিনি বলেন, দেশের জনগণের সেবা করতে গিয়ে পুলিশ সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাসহ যাবতীয় সহযোগিতার জন্য আমরা বদ্ধপরিকর।

পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে বলা হয়, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে 'বিশেষ টিম'। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।


/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম