আরও এক ইউপি চেয়ারম্যান ও দুই সদস্য বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ১৯:১৫আপডেট : ১২ মে ২০২০, ১৯:১৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

ত্রাণ ও চাল আত্মসাতের অভিযোগে আরও এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (১২ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার প্রাদুর্ভাব শুরুর পর ত্রাণ বিতরণসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে এ নিয়ে মোট ৫৫ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হলো। তাদের মধ্যে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৩৩ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং একজন পৌরসভার কাউন্সিলর।

মঙ্গলবার (১২ মে) যে জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন— হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউপির চেয়ারম্যান মুখলেছ মিয়া, রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আকবর আলী এবং ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে ত্রাণ ও ভিজিডির চাল আত্মসাৎ, খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ এবং মৎস্য ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। তাদের এ অপরাধমূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯’ এর ৩৪ (১) ধারা অনুযায়ী সাময়িককভাবে বরখাস্ত করা হলো।

একইসঙ্গে সাময়িকভাবে বরখাস্ত করা  চেয়াররম্যান ও সদস্যদের আলাদা আলাদা কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না— তা জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম