সাবেক ডিআইজি বজলুর রশিদকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ১৬:১৭আপডেট : ১৩ মে ২০২০, ১৬:১৯

সাবেক ডিআইজি বজলুর রশিদকে জামিন দেননি হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারা অধিদফতর থেকে বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

বুধবার (১৩ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ভিডিও কনফারেন্সে বজলুর রশিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মেসবাউল ইসলাম আসিফ। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

এর আগে বজলুর রহমানের বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এ ২৭(১) ধারায় দুদকের উপপরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরে গত ২০ অক্টোবর সেগুনবাগিচা এলাকা থেকে ঘুষ লেনদেনের অভিযোগে বজলুর রহমানকে গ্রেফতার করে দুদক। এরপর গত ৬ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারা অধিদফতর থেকে বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক