কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যের পরিবারকে আইজিপি’র ঈদ উপহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ১৮:৫৪আপডেট : ১৩ মে ২০২০, ১৮:৫৭

কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যের পরিবারকে আইজিপি’র ঈদ উপহার

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের জন্য ঈদের উপহার সামগ্রী পাঠিয়েছেন আইজিপি ড. বেনজির আহমেদ। চলমান করোনা যুদ্ধে জীবন দেওয়া সাত পুলিশ সদস্য ও গত বছর (২০১৯) দায়িত্বরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৯১ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়।

পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সদর দফতর থেকে বুধবার (১৩ মে) পাঠানো এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য এবং ঈদের পোশাক।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদেরকে প্রতিবছর ১ মার্চ আনুষ্ঠানিকভাবে ঢাকায় এবং ঢাকার বাইরে প্রতিটি ইউনিটে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালনের মধ্য দিয়ে স্মরণ করে থাকে বাংলাদেশ পুলিশ বাহিনী। এছাড়া, তাদের পরিবারের সদস্যদের যে কোনও প্রয়োজনে পুলিশ সদর দফতরের কল্যাণ শাখা থেকে নিয়মিত খোঁজখবর নেওয়া হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম