খাগড়াছড়িতে কর্মহীন পরিবার এবং এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ সেনাবাহিনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ২০:৫১ আপডেট : ১৩ মে ২০২০, ২০:৫৩

খাগড়াছড়িতে কর্মহীন পরিবার এবং এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ সেনাবাহিনীর

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবার এবং এতিমখানায় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২৪ পদাতিক ডিভিশনের গুইমারা সেনা রিজিয়নের তত্ত্বাবধানে বুধবার (১৩ মে) সকালে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গুইমারা সেনা রিজিয়নের লক্ষ্মীছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম জানান, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশনায় গত ২৫ মার্চ থেকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে। 

এরই অংশ হিসেবে বুধবার সকালে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবার এবং এতিমখানায় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। করোনা যুদ্ধে শুরু থেকেই বাংলাদেশ সেনাবাহিনী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, পেঁয়াজ, লবণ, তেল, আলু ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য, যা একটি পরিবারের জন্য ১৫ দিনের চাহিদা মেটাবে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর