ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক করোনা আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ২৩:৩২আপডেট : ১৩ মে ২০২০, ২৩:৩৪

মনজুর মোহাম্মদ শাহরিয়ার

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (১৩ মে) সকালে তার নমুনা পরীক্ষা করতে দেওয়ার পর সন্ধ্যায় করোনা পজিটিভ রেজাল্ট এসেছে।

বুধবার রাতে মনজুর মোহাম্মদ শাহরিয়ার নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জ্বর থাকায় করোনা পরীক্ষা করার জন্য সকালে যাই। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেস্টের রেজাল্ট আসে পজিটিভ। জ্বর আছে, আর আমার শ্বাসকষ্টের সমস্যা আগে থেকেই কিছুটা ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে প্রতিদিনই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার অভিযান পরিচালনা করতেন তিনি।

/এসও /এপিএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম