প্রবাসীদের জন্য বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপের টেলিমেডিসিন সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২০, ২৩:৪৮আপডেট : ১৪ মে ২০২০, ২৩:৫৬

বোর্ডারলেস টেলিমেডিসিন সেবা করোনাভাইরাস (কোভিড -১৯) মোকাবিলায় প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে স্বাস্থ্য সেবা দিতে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপ। বাংলাভাষী চিকিৎসকরা প্রবাসী কর্মীদের স্বাস্থ্য বিষয়ে এই প্ল্যাটফর্মে পরামর্শ দেবেন। বৃহস্পতিবার (১৪ মে) অনলাইনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. ওয়েই সিয়ান ইউ।

বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপ জানায়, সিঙ্গাপুরসহ বিশ্বের নানা প্রান্তে থাকা সুবিধাবঞ্চিত বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু করা হচ্ছে চিকিৎসা বিষয়ক অনলাইন ক্লিনিক প্ল্যাটফর্ম।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, বর্ডারলেস ক্লিনিক বিশ্বের প্রথম মাল্টিরিজিওনাল ভিডিও কলসেন্টার সেবা, যেখানে ২০ হাজারের বেশি চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্বলিত পাতা ও বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা রয়েছেন। আর এই সুবিধা পাবেন সিঙ্গাপুর-মালয়েশিয়াসহ বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশিরাও।

বোর্ডারলেস টেলিমেডিসিন সেবা স্বাস্থ্যসেবার এই অনলাইন প্লাটফর্ম সম্পর্কে সংবাদ সম্মেলনে ড. ওয়েই সিয়াই বলেন, যে সব বাংলাদেশি চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকরা এই প্লাটফর্মের বাস্তবায়নে এগিয়ে এসেছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি আরও ধন্যবাদ জানাতে চাই, যারা বাংলা ভাষায় এই টেলিমেডিসিন সেবা দিতে আমাদের সমৃদ্ধ করেছেন।

তিনি বলেন, বিদেশে বসবাসরত যেসব বাংলাদেশিরা বিভিন্ন ডরমেটরিতে আছেন, তারা যদি চান টেলিভিশনের মাধ্যমে টেলিমেডিসিন সেবাটি পেতে তাহলে তারা বিনামূল্যে সেবাটির জন্য আবেদন করতে পারবেন। আামাদের পক্ষ থেকে তাদের হলরুমে একটি টেলিভিশন মনিটর স্থাপন করা হবে, যার মাধ্যমে তারা টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ হাইকমিশনের প্রকাশিত তথ্যে আমরা দেখেছি যে, প্রায় দেড় লাখ বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে কর্মরত আছেন। যারা প্রতিবছর প্রচুর রেমিট্যান্স দেশে পাঠান। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই এই খাতের অবস্থান। তাই দেশের অর্থনীতিতে অবদান রাখা এই মানুষদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই সেবা চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেবা গ্রহণ করা যাবে।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম