উপজেলা পর্যায়েও টিসিবির পণ্য বিক্রির নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ১৬:২৮আপডেট : ১৬ মে ২০২০, ১৬:৩৬

হাইকোর্ট করোনা পরিস্থিতির মধ্যে সিটি করপোরেশন এবং পৌরসভার বাইরেও দেশের প্রতিটি উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে কম দামে পণ্য বিক্রির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শনিবার (১৬ মে) ই-মেইলের মাধ্যমে মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব এ রিট দায়ের করেন। তিনি জানান, বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে।
রিটে টিসিবির পণ্য বিক্রি শুধু সিটি করপোরেশন এবং পৌরসভার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের প্রত্যেক উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে বিক্রির ব্যবস্থা করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয় সচিব ও টিসিবি চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল এ বিষয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে উল্লেখ করা হয়েছিল, টিসিবি পণ্য শুধুমাত্র সিটি করপোরেশন এবং কিছু কিছু পৌরসভা এলাকার মধ্যে সীমিত। যে কারণে এর সুফল সারাদেশের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ ভোগ করতে পারছে না। প্রান্তিক এই জনগোষ্ঠী এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু কম দামে খাদ্য দ্রব্য কেনার অধিকার শুধু সিটি করপোরেশন এবং পৌরসভা এলাকার মধ্যকার মানুষের নয় বরং বাংলাদেশের যেকোনও প্রান্তে বসবাসকারী একজন সাধারণ মানুষের এই অধিকার রয়েছে।
নোটিশে কোনও সাড়া না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম