নগদ সহায়তা কার্যক্রমে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি টিআইবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ২১:১৮আপডেট : ১৬ মে ২০২০, ২১:২৭

টিআইবি
হতদরিদ্রদের জন্য নগদ সহায়তা কার্যক্রমে অনিয়ম ও মাস্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নগদ সহায়তা কার্যক্রমের তালিকায় বিত্তশালী ও জনপ্রতিনিধিদের অনেক সচ্ছল আত্মীয়-স্বজনের নাম থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছে সংস্থাটি। শনিবার(১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ওই বিবৃতিতে সই করেন।

সংস্থাটি দাবি করেছে, যারা এই অর্থ পাচ্ছেন বা পাবেন তাদের পূর্ণ তালিকা সর্বসাধারণের জ্ঞাতার্থে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এতে করে প্রকৃত হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসচ্ছলদের হাতে এই সহায়তার টাকা পৌঁছাবে। ‘২০০ জন উপকারভোগীর নামের বিপরীতে একই মোবাইল নম্বর’ ব্যবহৃত হওয়ার মতো যে ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা কখনই অনিচ্ছাকৃত ভুলের অংশ হতে পারে না বলে মনে করে টিআইবি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা দেবার উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু তালিকা প্রণয়নে স্থানীয় পর্যায়ে অনিয়ম ও বিতরণে অদক্ষতা এবং সমন্বয়হীনতা পুরো কার্যক্রমকেই প্রশ্নবিদ্ধ করে তুলতে যাচ্ছে।
তিনি বলেন, এক্ষেত্রে সত্যিকার অর্থে যাদের সহায়তা প্রয়োজন তারা যাতে উপকৃত হতে পারেন তা নিশ্চিত করতে সহায়তাপ্রাপ্ত সকলের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা জরুরি।
সম্প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এন-৯৫ মাস্ক সরবরাহের ক্ষেত্রে সংঘটিত অনিয়মের কথা উল্লেখ করে টিআইবির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাস্ক সরবরাহের ক্ষেত্রে অনিয়মের ঘটনার এখনও কোনও সুরাহা হয়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দেওয়া সত্ত্বেও মন্ত্রী এখনও প্রতিবেদনটি দেখার সুযোগ পাননি বলে যে মন্তব্য করেছেন তা সত্যিই দুঃখজনক।

/আরজে/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম