৬০ ভাগ বাসা ভাড়া মওকুফ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২০, ১৯:৪৬আপডেট : ১৭ মে ২০২০, ১৯:৪৯

.
করোনাকালীন সময়ে বাড়ি ভাড়া শতকরা ৬০ ভাগ কম নিতে বাড়ি মালিকদের প্রতি নির্বাহী আদেশ জারি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানানো হয়েছে। রবিবার (১৭ মে) ই-মেইল যোগে মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুলফিকার আলী জুনু এ আবেদন প্রেরণ করেন।
আবেদনে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারাদেশ সরকার ঘোষিত ছুটি ও লকডাউন চলমান থাকায় মানুষ অর্থনৈতিক সংকটে রয়েছে। বিশেষ করে এই পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে প্রতিমাসের বাসা ভাড়ার শতকরা ৬০ ভাগ মওকুফ করতে পারেন। আবেদনে বলা হয়, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সরকারি সাধারণ ছুটি থাকায় মধ্যবিত্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাড়ি ভাড়ার জন্য সমাজের অনেক পেশাজীবীরা বাড়িওয়ালা কর্তৃক প্রতিনিয়ত অপমানের শিকার হচ্ছেন।
তাই মানবিক দিক বিবেচনায় সাধারণ পেশাজীবীদের এপ্রিল মাস থেকে বাসা ভাড়ার শতকরা ৬০ ভাগ মওকুফ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম