শেখ হাসিনার নেতৃত্বে আমরা মহামারি কাটিয়ে উঠতে পারবো: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ১৭:৪৮আপডেট : ১৮ মে ২০২০, ১৭:৫১

শেখ হাসিনার নেতৃত্বে আমরা মহামারি কাটিয়ে উঠতে পারবো: তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহামারি করোনাভাইরাস কাটিয়ে উঠতে পারবেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, মহামারির মধ্যেও মানুষ যেন জীবন যাপন করতে পারে, সেবা পায়, ত্রাণ পায় সেজন্য কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মহামারি কাটিয়ে উঠতে পারবো। এই মহামারি কাটিয়ে উঠে আমরা উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাবো।
সোমবার (১৮ মে) দুপুর সাড়ে বারোটায় নগর ভবনস্থ মেয়রের অফিস কক্ষ থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলরের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।
এসময় ঈদ শুভেচ্ছা হিসেবে ওয়ার্ডের হতদরিদ্র ৮ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। উদ্বোধনকালে মেয়র ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সঙ্গে কথা বলেন।
ভিডিও কনফারেন্সে মেয়র শেখ ফজলে নূর তাপস এলাকাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস, মাস্ক পরে সচেতন থাকবেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক