ঢাবির ভারপ্রাপ্ত ডিন হলেন অধ্যাপক ড. মঈন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ১৯:৫১ আপডেট : ১৮ মে ২০২০, ১৯:৫১

ড. মুহাম্মাদ আব্দুল মঈন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার (১৮ মে) এই নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করায় অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
অধ্যাপক মঈন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং এম.কম ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন। ১৯৮৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপনা করেন। ২০১৬ সালে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সমিতির কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
৩৫টি কেনার উদ্যোগ, মন্ত্রী বললেন ‘আমি চাই দেশে বিমান থাকবে ২০০টির বেশি’
৩৫টি কেনার উদ্যোগ, মন্ত্রী বললেন ‘আমি চাই দেশে বিমান থাকবে ২০০টির বেশি’
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
ইরান এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে সক্ষম, রাশিয়া অস্ত্র সরবরাহ করছে
ইরান এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে সক্ষম, রাশিয়া অস্ত্র সরবরাহ করছে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা