আ. লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে নালিশ জানাতে গেলেন শওকত আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৫, ১৯:১৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৯:১৮

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ভোটের আশ্বাস নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও নিজের এলাকা শরীয়তপুরের নড়িয়া পৌরসভার নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ও সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী। এ কারণে দলের বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম বাবুর বিরুদ্ধে অভিযোগ দিতে নির্বাচন কমিশনে গেলেন তিনি। শরীয়তপুর-২ আসনের এই সংসদ সদস্য এ সময় পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেন।
শওকত আলী বৃহস্পতিবার নড়িয়া পৌরসভায় তার দলের বিদ্রোহী মেয়র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে হাজির হন। তবে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দিতে এলেও তার দেখা না পেয়ে কমিশনে আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ জানাননি। তবে, উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগের বিষয়গুলো তুলে ধরেন তিনি।
বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে শওকত আলী বলেন, নড়িয়া পৌরসভায় মোটর সাইকেল নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। আচরণবিধি হরদম লঙ্ঘিত হচ্ছে, অস্থির অবস্থা, ত্রাসের অবস্থা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে এ সব কাজ হচ্ছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে। নির্বাচন কী করে সুষ্ঠুভাবে হবে, তা বুঝতে পারছি না। আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় আছি।
নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হায়দার আলী। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়েও মেয়র পদে প্রার্থী হয়েছেন শহীদুল ইসলাম বাবু। বাবুকে সমর্থন দিচ্ছেন নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক।
সাবেক ডেপুটি স্পিকার বলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হায়দার আলী এসব বাড়াবাড়িতে পটু নন। তিনি নির্বাচন কমিশন ও প্রচলিত আইনের ওপর নির্ভর করছেন।

শওকত আলী আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থীর ছেলে পাভেল প্রচারের কাজে গ্রামে গেলে তাকে ধাওয়া করছে বিদ্রোহী প্রার্থীর লোকেরা। বিষয়গুলো কর্তৃপক্ষের দেখা উচিত। নির্বাচনি পরিবেশ নষ্ট হচ্ছে।

ইসির প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই ডেপুটি স্পিকার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছুই যেন করা হয়। সিইসিকে বলতে এসেছিলাম, তিনি বৈঠক নিয়ে ব্যস্ত। রিটার্নিং অফিসারকেও জানানো হবে। ওসি-এসপিকে জানিয়েছি।

তবে, বিএনপির শঙ্কার সঙ্গে তার অভিযোগ এক নয় বলে দাবি করেন শওকত আলী। বলেন, বিএনপির সঙ্গে মিল নেই আমার কথায়। তারা বেশি করে বলার চেষ্টা করছেন। আমি শুধু একটি পৌরসভার কথা বলছি। সারাদেশের বিষয়ে আমি অবগত নই।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম