আগারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ২০:২৭আপডেট : ২১ মে ২০২০, ২০:২৯

বন্দুকযুদ্ধ

রাজধানীর আগারগাঁও লিংক রোডে র‌্যাব সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  কবির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত কবির হোসেনের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তিনি মাদক ও অস্ত্র ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের দাবি, বৃহস্পতিবার (২১ মে) ভোরে আগারগাঁও লিংক রোডে  র‌্যাবের চেকপোস্টে তল্লাশি চলাকালে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, গুলিসহ বিদেশি অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, রাজধানীর শেরেবাংলা নগর থানার  পঙ্গু হাসপাতালের সামনের সড়কে র‌্যাবের চেকপোস্ট চলছিল। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে একটি মোটরসাইকেলে শ্যামলীর দিক থেকে দুই জন আসেন। চেকপোস্টের ঠিক আগে র‌্যাব্ সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন নেমে যান। এরপর হঠাৎ মোটরসাইকেল থেকে র‌্যাবকে টার্গেট করে গুলিবর্ষণ শুরু হয়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

মহিউদ্দিন ফারুকী বলেন, ‘পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান করে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১৩টি মাদক ও অস্ত্র মামলার তথ্য নিশ্চিত পাওয়া গেছে।’

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাভারে জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রীরা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রীরা
ঘর বারবার অগোছালো হয়ে যাচ্ছে? কিছু অভ্যাসেই মিলবে পরিপাটি অন্দর
ঘর বারবার অগোছালো হয়ে যাচ্ছে? কিছু অভ্যাসেই মিলবে পরিপাটি অন্দর
নরওয়ের দুর্গম প্রকৃতির মাঝে ঐতিহাসিক হোটেল
নরওয়ের দুর্গম প্রকৃতির মাঝে ঐতিহাসিক হোটেল
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী সাচিং প্রুর শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী সাচিং প্রুর শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী