আম্পানে ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারকে ৩ কোটি টাকা সহায়তা দেবে ব্র্যাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২০, ২০:৫৭আপডেট : ২৩ মে ২০২০, ২০:৫৮

ব্র্যাক ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ১০টি উপজেলায় ছয় হাজার পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৩ কোটি টাকা মানবিক সহায়তা দেবে ব্র্যাক। উপজেলা ১০টি হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও কলারোয়া, খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা ও ডুমুরিয়া এবং বাগেরহাটের শরণখোলা। শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ব্র্যাক।
ব্র্যাকের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে ব্র্যাককর্মীদের পর্যবেক্ষণে দেখা গেছে, উপরোক্ত এলাকাগুলোয় অতি দ্রুত ঘর বাড়ি মেরামত এবং স্বাস্থ্যসম্মত পায়খানা, নিরাপদ পানি প্রয়োজন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই খাতে ৫ হাজার টাকা করে প্রদান করবে ব্র্যাক।
ঈদের দুয়েকদিনের মধ্যেই ব্র্যাক মানবিক সহায়তা কর্মসূচির (বিএইচপি) একটি দল সরেজমিনে উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাছাই করে আর্থিক সহায়তা দেওয়া শুরু করবেন।
আম্পানের আঘাত হানার তিনদিন আগেই খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ১২ হাজার মাস্ক, ১২ হাজার গ্লাভস, ২৪০ টি স্যানিটাইজার পাঠিয়েছিল ব্র্যাক। যাতে করে উপকূলীয় এলাকার মানুষেরা এই করোনাকালে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করেই আম্পানের বিপদ মোকাবেলা করতে পারে।
ব্র্যাক মানবিক সহায়তা কর্মসূচির (বিএইচপি) পরিচালক সাজেদুল হাসান বলেন, ঘূর্ণিঝড় আম্পানে বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা এখন আত্মীয়-স্বজন, প্রতিবেশী অথবা অন্যত্র আশ্রয় নিয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় একে অপরের সঙ্গে যে সামাজিক দূরত্বটা বজায় রাখা উচিত সেটা সম্ভব হচ্ছে না। তাই ব্র্যাক উদ্যোগ নিয়েছে যত দ্রুত সম্ভব মানুষের ঘর বাড়ি ও পায়খানা পুনর্নির্মাণে সহযোগিতা করবে। সেই সাথে নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হচ্ছে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম