ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ২৮০ জনকে ঈদ সামগ্রী দিলো ‘বন্ধু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২০, ১৭:১১আপডেট : ২৪ মে ২০২০, ১৭:১৫

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ২৮০ জনকে ঈদ সামগ্রী দিলো ‘বন্ধু’ করোনাভাইরাসের মহামারিতে আর্থিকভাবে অস্বচ্ছল ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ২৮০ জনকে ঈদের বাজার করে দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)। রাজধানীর কাকরাইল, মগবাজার, শ্যামপুর, সিদ্ধিরগঞ্জ ও ধামরাইয়ে বসবাসরত ট্রান্সজেন্ডার ও হিজড়া সম্প্রদায়ের ২৮০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বন্ধু।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি জানিয়েছে, ঈদ সামগ্রীর প্যাকেজে ছিল— ৫ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি দুধ, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ কেজি তেল।

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ২৮০ জনকে ঈদ সামগ্রী দিলো ‘বন্ধু’ দীর্ঘদিন উপার্জনহীন থাকা এই ট্রান্সজেন্ডার ও হিজড়ারা যেন আর সবার মতো স্বাভাবিকভাবে ঈদ করতে পারে সে জন্যই এই উদ্যোগ। করোনার এই সময়ে এখন পর্যন্ত ৮০৪ জন হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে ত্রাণ দিয়েছে বন্ধু। এছাড়া, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় আরও দেড় হাজার ব্যক্তির জন্য ত্রাণের ব্যবস্থা করেছে তারা। বন্ধু তার সহযোগী সংস্থাগুলোর সহায়তায় সারাদেশে সাড়ে তিন হাজার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা করে, সাত সদস্যের স্বতন্ত্র টাস্কফোর্সের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ঈদের পরে আরও এক হাজার ৫০০ হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যের জনগোষ্ঠীকে ত্রাণ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে বন্ধু।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম