করোনা আক্রান্ত নাগরিককে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরিয়ে নিলো তুরস্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২০, ১৯:৩৫আপডেট : ২৪ মে ২০২০, ২০:০৩

করোনা আক্রান্ত নাগরিককে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরিয়ে নিলো তুরস্ক এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশ থেকে করোনা আক্রান্ত তুর্কি নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে গেলো তুরস্ক। রবিবার (২৪ মে) দুপুরে ওই করোনা রোগী ও তার পরিবারের সদস্যদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে দুটি শিশুসহ চার জনকে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে।’
তবে ওই পরিবারের ঠিক কতজন করোনায় আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও ঢাকার তুরস্ক দূতাবাস।
ঢাকায় তুরস্কের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘তুবা আহসান ও তার বাংলাদেশি স্বামী এবং তাদের তিন বছর বয়সী যমজ সন্তান হুমা ও জিয়াদকে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব দেশে তুরস্কের নাগরিকরা করোনারভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না, সেখানেই  এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদের দেশে ফিরেয়ে নেওয়া হচ্ছে।’
দূতাবাস আরও  জানায়, এর আগে এপ্রিলে সুইডেনে বসবাসরত ৪৭ বছর বয়সী তুর্কি নাগরিক এমরুল্লাহ গুলুসকেন করোনায় আক্রান্ত হলেও সেখানে সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না। এ কারণে এয়ার অ্যাম্বুলেন্সে করে সুইডেন থেকে তাকে দেশে ফিরিয়ে নেয় তুরস্ক।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক