ঈদে ৫০০ পথশিশু ও ছিন্নমূল মানুষকে খাবার দিলো ‘মজার ইশকুল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২০, ০০:৪২আপডেট : ২৬ মে ২০২০, ০০:৪২

মজার ইশকুলের পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছে পুরো রমজান মাস খাদ্য সহায়তার পাশাপাশি ঈদের দিন ৫০০ পথশিশু ও ছিন্নমূল মানুষের খাবারের ব্যবস্থা করেছে সেচ্ছাসেবী সংগঠন 'মজার ইশকুল'। সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর সদরঘাটে এই খাবার বিতরণের উদ্যোগ নেয় সংগঠনটি। খাবারের মধ্যে ছিল—রান্না করা লাচ্ছা সেমাই, মিষ্টি, চিকেন বিরিয়ানি ও পানি।

মজার ইশকুলের দেওয়া খাবার খাচ্ছে এক পথশিশু 'মজার ইশকুল' প্রতিষ্ঠার উদ্যোক্তা আরিয়ান আরিফ জানান, সরকার ঘোষিত সাধারণ ছুটির পর থেকে আজ ৬৩ দিন টানা কাজ করছেন তারা। গত ৬২ দিন প্রায় ৪০ হাজার মানুষকে রান্না করা খাবারের পাশাপাশি অসহায় এক হাজার ৪০০ পরিবারের এক মাসের খাদ্য সহায়তা দিয়েছেন তারা।

মজার ইশকুলের পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছে আরিয়ান আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, 'বিগত দিনের সহায়তার পাশাপাশি আমরা ঈদের দিন অসহায় এসব মানুষকে একটু ভালো খাওয়ানোর জন্য সদরঘাট পয়েন্টে  ৫০০ মানুষকে খাবার দিয়েছি। এটা শুধু প্যাকেটেই সীমাবদ্ধ ছিল না, ভরপেট আয়োজন ছিল—যে যত খেতে পারে। আমরা ঢাকার ছয়টি পয়েন্টে এতদিন কাজ করলেও  ঈদের দিন শুধু সদরঘাটে কাজ করেছি।’

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম