জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৬ দিনের ছুটি শুরু

জবি প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ০৭:৫৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ০৭:৫৩

১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শীতকালীন ছুটিসহ ঈদ-ই-মিলানুন্নবী (সা.) ও যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ঘোষিত ১২ দিনের ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর বাইরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আজ ১৮ ডিসেম্বর শুক্রবার থেকে ১৬ দিনের ছুটি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শীতকালীন, ঈদ-ই-মিলানুন্নবী (সা.) ও যীশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে আগামী ২০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। কিন্তু আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও বিভাগীয় অফিস খোলা থাকবে। এছাড়া আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও বিভাগীয় অফিস বন্ধ থাকবে।

এদিকে শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক বন্ধ থাকায় মূলত ১৮ ডিসেম্বর থেকে ছুটি শুরু হয়ে ২ জানুয়ারি পর্যন্ত চলবে। এ হিসেবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে দীর্ঘ ১৬ দিন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে যথারীতি ক্লাস পরীক্ষা চালু হবে এবং প্রশাসনিক দফতরগুলো যথারীতি খুলবে।

/আরএআর/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম