নিলুফার মঞ্জুরের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

‘শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নিলুফার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২০, ১৬:০১আপডেট : ২৬ মে ২০২০, ১৭:৫৭

নিলুফার মঞ্জুর (ছবি: সংগৃহীত) ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নিলুফার মঞ্জুর।’

মঙ্গলবার (২৬ মে) এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী নিলুফারের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ‘নিলুফার মঞ্জুর দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাইওনিয়ার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। শিক্ষা বিস্তারে তার সুবিশাল কর্মযজ্ঞ ও অবদান তাকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিল। দেশ ও জাতি তার এ অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করবে।’

সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। তাদের মধ্যে রয়েছেন– বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মঙ্গলবার (২৬ মে) ভোর ৩টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: করোনায় সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুরের মৃত্যু

 

 

/এসএমএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম