করোনা পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা নারীদের সুচিকিৎসা নিশ্চিতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২০, ১৩:০৬আপডেট : ২৭ মে ২০২০, ১৩:০৮

আইন নোটিশ

করোনাভাইরাসের মহামারিতে দেশের অন্তঃসত্ত্বা নারীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালকের সরকারি ইমেইলে এ নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ জনস্বার্থে এ নোটিশ পাঠান।

করোনাকালে অন্তঃসত্ত্বা নারীদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নোটিশের মাধ্যমে দেশের অধিকাংশ হাসপাতালে করোনা শনাক্তে পৃথক ইউনিট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ২৬ মে গাইবান্ধা সাদুল্লাহপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া প্রসূতি মা ওই হাসপাতালের প্রধান ফটকের পাশেই সন্তান প্রসব করেন। এছাড়া, ভর্তি না করায় সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর এক নারী সন্তানের জন্ম দেন গত ৪ মে। এমন বেশ কয়েকটি ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে— হাসপাতালে ভর্তি না নেওয়ায় হাসপাতালের গেটের সামনে  ভ্যানের ওপর সন্তান প্রসব করেন ওই নারী। এসব ঘটনা প্রমাণ করে যে, দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থা কোন দিকে যাচ্ছে। এ অবস্থায় অন্তঃসত্ত্বা মায়েদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হলো।

নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। অন্যথায়, এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম