করোনায় মারা গেলেন এসআই রাসেল বিশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ১৭:১৯আপডেট : ২৮ মে ২০২০, ২১:৩৫

রাসেল বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পুলিশ সদস্য রাসেল বিশ্বাস (৩৫)। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাসেল বিশ্বাস পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এস.বি) সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্য মারা গেছেন।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনায় মারা যাওয়া এস আই মো. রাসেল বিশ্বাস বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এস.বি) কর্মরত ছিলেন। গত ২৪ মে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ (কোভিড-১৯) আসে। এরপর থেকে তিনি পুলিশের ভাড়া করা বেসরকারি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

পরে পুলিশের ব্যবস্থাপনায় রাসেল বিশ্বাসের মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে তাকে দাফন করা হবে। রাসেল স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পুলিশ বিভাগ করোনায় মারা যাওয়া রাসেল বিশ্বাসের পরিবারের পাশে সর্বোতভাবে থাকার কথা জানিয়েছে।

/জেইউ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম