মধ্য আফ্রিকায় নাইট ভিশন প্রযুক্তি সমৃদ্ধ দল পাঠালো বিমান বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ২৩:৩৩আপডেট : ২৮ মে ২০২০, ২৩:৪২

জাতিসংঘে কন্টিনজেন্ট পাঠানোর আগে বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। (ছবি: আইএসপিআর)

মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একটি কন্টিনজেন্ট পাঠালো বিমান বাহিনী। এ কন্টিনজেন্টটিতে থাকছে নাইট ভিশন প্রযুক্তি সমৃদ্ধ এবং সমরাস্ত্র ব্যবহার উপযোগী তিনটি এম আই- ১৭১ হেলিকপ্টার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ এবং সমরাস্ত্র ব্যবহার উপযোগী তিনটি এম আই-১৭১ হেলিকপ্টারসহ একটি কন্টিনজেন্ট পাঠালো বিমান বাহিনী। এতে বিমান বাহিনীর সর্বমোট ১২৫ জন সদস্য মধ্য আফ্রিকায় যাচ্ছেন।

জাতিসংঘে স্থায়ী মিশন নিউইয়র্কের সহযোগিতায় বাংলাদেশ বিমানের একটি ভাড়া করা বিমানে বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গেলো। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বৃহস্পতিবার (২৮ মে) বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ মধ্য আফ্রিকান রিপাবলিকগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিমান বাহিনী সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম