হঠাৎ বিদ্যানন্দে শিক্ষামন্ত্রী, দিলেন অনুদান

এস এম আববাস
২৯ মে ২০২০, ০৩:১৬আপডেট : ২৯ মে ২০২০, ০৩:১৮

হঠাৎ বিদ্যানন্দে শিক্ষামন্ত্রী, দিলেন অনুদান ২৭ মে বুধবার দুপুর। কোনও প্রটোকল নেই। আগাম কোনও বার্তাও নেই। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ করে একাই হাজির হন বিদ্যানন্দ ফাউন্ডেশনে। তাকে দেখে অনেকটা ঘাবড়ে যাওয়ার মতো অবস্থা ফাউন্ডেশনের কর্মীদের। কিন্তু সেখানেই শেষ নয়। ফাউন্ডেশনে প্রবেশ করেই রান্নাঘর অবধি পৌঁছে যান এবং অনুদানও দেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা ব্রাঞ্চের ম্যানেজার সালমান খান এভাবেই ফোনে বিষয়টি জানান।
বুধবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনে সুবিধাবঞ্চিত পরিবারের খাবার আয়োজন চলছিলো। ফাউন্ডেশনের কর্মীরা সবাই তখন ব্যস্ত সময় পার করছেন। এই সময় হঠাৎ শিক্ষামন্ত্রীর হাজির হন সেখানে। শিক্ষামন্ত্রীকে এভাবে হঠাৎ পেয়ে ফাউন্ডেশনের কর্মীরা আনন্দে উচ্ছ্বসিত হন।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ফাউন্ডেশনের অনেকেই শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী তাতে সম্মতি দেননি। এরপর শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করে অনুরোধ জানান তারা। এক পর্যায়ে শিক্ষামন্ত্রী তাদের অনুরোধ উপেক্ষা না করে স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি ছবিও তোলেন। এরপর ফিরে যান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর এই হঠাৎ সফরের এই ঘটনার পর বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট দেওয়া হয়। বুধবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ফাউন্ডেশনের ফেসবুক পেজ দেখে জানতে পারেন শিক্ষামন্ত্রী বিদ্যানন্দ ফাউন্ডেশনে গিয়েছিলেন।

হঠাৎ বিদ্যানন্দে শিক্ষামন্ত্রী, দিলেন অনুদান

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, ‘শিক্ষামন্ত্রী করোনার সময় ছাড়াও গোপনে যেসব অনুদান দেন তা প্রচার করা নিষেধ। তাই শিক্ষামন্ত্রীর এই কর্মসূচির জন্য কোনও প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা ব্রাঞ্চের ম্যানেজার সালমান খান বাংলা ট্রিবিউনকে আরও বলেন, শিক্ষামন্ত্রী একাই এসেছিলেন। যাওয়ার সময় কিছু অনুদান দিয়েছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী কোনও প্রচার চান না। তাই কী দিয়েছেন তা বলা যাবে না।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম