নাটোরে আ.লীগ মেয়র প্রার্থীর জরিমানা

নাটোর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ২১:২২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ২১:২৫

Natore--নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল বারেককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নাসরিন বানু তার জরিমানা করেন।
নাসরিন বানু জানান, নির্বাচনি প্রচারণায় কোনও রকম মিটিং-মিছিল করার আদেশ না থাকলেও শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ মেয়র প্রার্থী আব্দুল বারেক মোটরসাইকেল শোভাযাত্রাসহ লক্ষিকোল এলাকা থেকে মৌখড়া বাজারে পৌঁছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গতকাল, ১৭ ডিসেম্বর বৃহস্পতিবারও নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে  ১০ হাজার টাকা জরিমানা করেন রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন।  নির্বাচনি এলাকায় প্রচারণা অফিস একটি থাকার কথা থাকলেও সেখানে তার ১৪টি অফিস থাকায় এ জরিমানা করা হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম