নগরবাসীকে ছাদবাগান করার আহ্বান মেয়র আতিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ২৩:৩১আপডেট : ০৬ জুন ২০২০, ০০:১৬

নিজের ছাদবাগানে গাছের পরিচর্যা করছেন মেয়র আতিকুল ইসলাম নগরবাসীকে নিজের মতো ছাদবাগান করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিজের ছাদবাগানের পরিচর্যা শেষে তিনি এক ভিডিওবার্তায় এ আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, ‘আজ  বিশ্ব পরিবেশ দিবস। আমি সবাইকে অনুরোধ করবো, বাসার ছাদ, বেলকুনি ও ফুলের টবসহ যেখানেই একটু জায়গা পাই না কেন বৃক্ষরোপণ করি। যে ধরনের গাছই লাগাই না কেন, এটি কিন্তু আমাদের কাজে লাগবে। আমি আমার বাসার ছাদে গাছ লাগিয়েছি। লাউ শাক লাগিয়েছি। করলা গাছ লাগিয়েছি। আমি নিজের হাতে এগুলোর পরিচর্যা করি এবং এখান থেকে কেটে খাই। এটা ফ্রেশ। নিজের হাতে লাগানো গাছের ফল ও সবজি খাওয়ায় আনন্দ আছে। আমি অনেক আনন্দ পাই।’

মেয়র নগরবাসীকে আহ্বান করে বলেন, ‘আসুন, আমরা সবাই বৃক্ষরোপণে এগিয়ে আসি। নিজের আঙিনায় নিজের হাতে গাছ লাগাই। পরিবেশ বাঁচাই।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম