শীত বাড়ছে, জানুয়ারিতে শৈত্যপ্রবাহের আশঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৫, ২২:১৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ২২:৫২

Weather- গত এক সপ্তাহে হ্রাস পেয়েছে দেশের তাপমাত্রা। ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা ঘনিয়ে এলেই বাড়তে থাকে শীতের প্রকোপও, একই সঙ্গে কুয়াশা। তবে শনিবার দুপুরের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।একই সঙ্গে জানুয়ারিতে শৈত্যপ্রবাহ হতে পারে বলেও জানিয়েছে অধিদফতর।
জানা গেছে, সারা দেশে গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে থেকেই শীতের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা পড়ছে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলে বেশি তীব্র হয়েছে শীতের প্রকোপ।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বচ্চ তাপমাত্রা টেকনাফে ২৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে রাতে কমতে থাকবে তাপমাত্রা। রাতের শেষ ভাগে দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।
অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার দুপুরের পর থেকেই কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তবে শীতকালের ধারাবাহিকতায় জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ হতে পারে। স্বাভাবিকভাবেই দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলে তীব্র হবে শীতের প্রকোপ।
/সিএ/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক