বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষাপ্রতিষ্ঠানের অনুদানভুক্ত শিক্ষক-কর্মচারীদের একবছরের বেতন-ভাতা ছাড় করা হয়েছে। রবিবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের মে পর্যন্ত একবছরের বেতন-ভাতা বাবদ চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১৮ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতা উত্তোলন করা যাবে।








