করোনায় মারা গেলেন স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান ডা. মির্জা নাজিম উদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ১৯:২২আপডেট : ০৭ জুন ২০২০, ২০:৫২

ডা. মির্জা নাজিম উদ্দীন

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ’র প্রধান এবং পরিচালক (মেডিক্যাল সার্ভিস) অধ্যাপক ডা. মির্জা নাজিম উদ্দীন। 

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য নিশ্চিত করেছে।

অধ্যাপক ডা. মির্জা নাজিম উদ্দীন করোনা আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠনগুলো। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’ তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী মির্জা নাজিম উদ্দীন বিএমএ’র আজীবন সদস্য ছিলেন। তার স্ত্রী অধ্যাপক ডা. খালেদা ইয়াসমিন স্কয়ার হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিদ্যা বিভাগের চিকিৎসক।

মৃত্যুকালে ডা. মির্জা নাজিম উদ্দীনের বয়স হয়েছিল ৬৭ বছর।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম