বেসরকারি হাসপাতালের আইসিইউ অধিগ্রহণের নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২০, ০১:২৪আপডেট : ০৮ জুন ২০২০, ০১:২৬

বেসরকারি হাসপাতালের আইসিইউ অধিগ্রহণের নির্দেশনা চেয়ে রিট

করোনাকালীন সময়ের জন্য দেশের সব বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো সরকারের তত্ত্বাবধানে অধিগ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে আইসিইউর বেডগুলো পর্যালোচনায় রাখতে অনলাইনের মাধ্যমে ‘সেন্ট্রাল বেড ব্যুরো’ চালুরও নির্দশনা চাওয়া হয়েছে।

রবিবার (৭ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের পক্ষে অ্যাডভোকেট ইয়াদিয়া জামান এই রিট দায়ের করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ছয় জনকে এ রিটে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ বেড সংরক্ষণ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিষয়টি উপলব্ধি করে ভারতের রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশসহ বেশকিছু প্রদেশে ইতোমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের অধীনে বেসরকারি হাসাপাতালগুলো অধিগ্রহণ করা হয়েছে। তাই করোনা প্রকোপ বিবেচনায় রেখে আমাদের দেশেও সব বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো অধিগ্রহণ করা জরুরি।

এছাড়া বেসরকারি হাসাপাতালের আইসিইউগুলো সরকার অধিগ্রহণ করলে তা পর্যবেক্ষণের জন্য  ‘সেন্ট্রাল বেড ব্যুরো’ চালু করতেও রিটে নির্দেশনা চাওয়া হয়েছে।

সেন্ট্রাল বেড ব্যুরো প্রসঙ্গে আইনজীবী ইয়াদিয়া জামান বলেন, ‘সারাদেশে কোন হাসপাতালে কয়টি আইসিইউ বেড খালি আছে, কোথায় খালি নেই, মূলত সেন্ট্রাল বেড ব্যুরো সেসব বিষয় পর্যবেক্ষণে রাখবে। তাই এ ব্যবস্থা চালু হলে রোগীদের অযথা হাসপাতাল ঘুরে হয়রান হতে হবে না। তারা আগে থেকে জেনেই নির্দিষ্ট হাসপাতালে গিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম