বাসা থেকে কাজ করার সুযোগ দিয়ে কর্মী নিচ্ছে ‘মীনা বাজার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২০, ২০:৪০আপডেট : ০৯ জুন ২০২০, ২৩:৪৪

বাসা থেকে কাজ করার সুযোগ দিয়ে কর্মী নিচ্ছে ‘মীনা বাজার’ বাংলাদেশের অন্যতম বৃহৎ সুপার মার্কেট চেইন ‘মীনা বাজার’ অ্যান্ট্রি-লেভেল চাকরি প্রার্থীদের জন্য বাসা থেকে কাজের সুযোগ নিয়ে এসেছে। ‘কর্ম’র প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরিপ্রার্থীরা মঙ্গলবার ( ৯ জুন) থেকে চাকরি খুঁজতে এবং অনলাইনে সাক্ষাৎকার প্রদানের সুযোগ পাবেন। মঙ্গলবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘কর্ম’ শতভাগ রিমোট ইন্টারভিউ’র (বাসা থেকে চাকরির সাক্ষাৎকার) সুবিধা দিচ্ছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে রিটেইল চেইন সুপার শপ ‘মীনা বাজার’ গুগলের জব-ম্যাচিং অ্যাপ ‘কর্ম’র সঙ্গে কাজ করছে। সম্প্রতি ‘কর্ম’ তাদের নতুন ফিচার ‘রিমোট জবস লিস্টিং’ ও ‘রিমোট ইন্টারভিউস’ চালু করেছে। এর ফলে কোভিড-১৯ বৈশ্বিক মহামারির সময়ে নিয়োগকর্তার আহ্বানে সাড়া দিয়ে যারা বাসা থেকে কাজের সুযোগ খুঁজছেন এবং নিরাপদে অনলাইনে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে চান, তাদের জন্য এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম।
সংবাদ বিজ্ঞপ্তিতে ‘কর্ম’ জানায়, এ বৈশ্বিক মহামারির সময়ে মানুষ বাসায় থাকছেন। এ পরিস্থিতিতে সম্প্রতি ক্রেতাদের জন্য ডেলিভারি সেবার ক্ষেত্রে অভূতপূর্ব চাহিদার পরিপ্রেক্ষিতে ‘মীনা বাজার’ এ বিষয়ে এগিয়ে এসেছে। এর ফলে, এ সময়ে ক্রেতাদের চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটির আরও জনবল নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বাসা থেকে সাক্ষাৎকারের সুবিধা দিচ্ছে। শুধু এপ্রিল মাসেই ‘মীনা বাজার’ তাদের একমাত্র রিক্রুটমেন্ট চ্যানেল ‘কর্ম’ অ্যাপের মাধ্যমে লকডাউন চলাকালীনই চার শতাধিক কর্মীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে।
‘মীনা বাজার’-এর মহাব্যবস্থাপক আহমেদ শোয়েব বলেন, এ প্রতিকূল সময়ে, আমাদের দক্ষ মানবসম্পদ দল ‘কর্ম’ -এর সঙ্গে কাজ করছে এবং জনবল নিয়োগের ক্ষেত্রে বাসা থেকে সাক্ষাৎকার গ্রহণ করছে। এ প্রক্রিয়াটি আমাদের কর্মী দল এবং চাকরিপ্রার্থী উভয়ের জন্যই সুরক্ষিত ও নিরাপদ।
তিনি আরও বলেন, এই সংকটকালে জরুরি সেবাদাতা হিসেবে ক্রেতাদের জন্য সামনে এগিয়ে আসা আমাদের দায়িত্ব। আমরা আশা করছি, ‘কর্ম’র সঙ্গে আমাদের এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ করতে সক্ষম হবো। যা দ্রুতই আমাদের কর্মীসংখ্যা বৃদ্ধি করবে। যারা বাসা থেকেই কাজ করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মতে, বাংলাদেশের মতো দেশে যেখানে জনসংখ্যার ৪৭ শতাংশই তরুণ, সেখানে চাকরিপ্রার্থীদের সহায়তা করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, বৈশ্বিক মহামারির প্রভাব শ্রমবাজারে অনেক পরিবর্তন নিয়ে আসবে। ‘মীনা বাজার’ বাসায় থেকে কাজ করার সুযোগ বৃদ্ধিতে এবং একে স্থায়ী চাকরিতে রূপান্তরের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি তরুণ চাকরিপ্রার্থীদের বর্তমান প্রয়োজন অনুযায়ী কাজ করছে এবং দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করছে।
‘কর্ম’র লিড বিকি রাসেল বলেন, এ পরিস্থিতিতে যেহেতু নিয়োগদাতা ও চাকরি প্রত্যাশীরা সবসময় বাসার বাইরে বের হতে পারছেন না, তাই তাদের জন্য সঠিক সুযোগগুলো খুঁজে পেতে সহায়তায় আমরা অঙ্গীকারবদ্ধ। এই ফিচারগুলো চালু করার মাধ্যমে আমরা তাদের একে অপরের সঙ্গে যোগাযোগে সহায়তা করছি।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম