পদোন্নতি পেলেন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২১ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২০, ২১:২৯আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৫৩

বাংলাদেশ পুলিশ বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২১ জন কর্মকর্তাকে সিনিয়র স্কেলে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

মঙ্গলবার (৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সিনিয়র স্কেলে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’-এর ষষ্ঠ গ্রেডের সব সুযোগ-সুবিধা পাবেন।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন, অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি-সারদার সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দীন আহমদ, সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার নুতান চাকমা, অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, এপিবিএন সদর দফতরের সহকারী পুলিশ সুপার তানভীর আহমদ, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি-সারদার সহকারী পুলিশ সুপার মো. ইউনুস আলী মিয়া, রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাদিয়া জুঁই, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এফ এম ফয়সাল, সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ, সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার মো. খায়রুল আমিন, র‌্যাবের সহকারী পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম, নোয়াখালী জেলার চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ এইচ এম কামরুল ইসলাম, দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখিউল ইসলাম, সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, নেত্রকোনা জেলার কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুল হক সজীব, কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারজানা শরীফ ও নরসিংদী জেলার রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিক রহমান।

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম