আইডিয়ালের শিক্ষার্থীদের বেতন কাঠামোর বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২০, ১৫:৪৪আপডেট : ১০ জুন ২০২০, ১৬:০৭

সুপ্রিম কোর্ট

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বেতন কাঠামো সম্পর্কে জানতে চেয়েছেন হাইকোর্ট। 

এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১০ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল  হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. সাইফুর রহমান। অন্যদিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে আইনজীবী সাইফুর রহমান সাংবাদিকদের জানান, শুনানিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আইনজীবী আদালতকে জানান, প্রতিষ্ঠানটিতে অনেক নন এমপিও শিক্ষক রয়েছেন। তাই বেতন না দিলে তাদের সমস্যায় পড়তে হবে। জবাবে আমি আদালতকে জানিয়েছি, প্রতিষ্ঠানের অনেক ধরনের ফান্ড রয়েছে। সেখান থেকে শিক্ষকদের বেতন দেওয়া যায়। পরে আদালত আগামী ১৪ জুনের মধ্যে আইডিয়ালের শিক্ষার্থীদের বেতন কাঠামো সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জানাতে নির্দেশ দেন।

এর আগে গত ৮ জুন করোনা সংক্রমণের মধ্যে দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন আদায় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে আইনজীবী সাইফুর রহমান এ রিট দায়ের করেন। রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছে অনেক পেশাজীবী ও চাকরিজীবী। বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিলে বিলম্ব ফি মওকুফ করা হয়েছে। ব্যাংক ঋণের বিষয়ে বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেনিফিট গ্রহণ করা যাবে না। সরকার বিভিন্ন সেক্টরে প্রণোদনা দিচ্ছে। এমন পরিস্থিতিতে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের  মাসিক বেতন পরিশোধের নোটিশ দিচ্ছে। তাই উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কাছে আদায়যোগ্য মাসিক বেতন স্থগিত রাখতে নির্দেশনা প্রয়োজন।

প্রসঙ্গত, গত ১৯ মে শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন আদায় স্থগিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেই নোটিশের কোনও জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম