লোকমান ভূঁইয়ার জামিন বাতিলের আবেদন করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ১৫:৩৪আপডেট : ১১ জুন ২০২০, ১৫:৩৮

লোকমান হোসেন ভূঁইয়া (ফাইল ছবি) মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে দেওয়া নিম্ন আদালতের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লোকমানের বিরুদ্ধে এ মামলা করে দুদক। বৃহস্পতিবার (১১ জুন) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের আইনজীবী বলেন, ‘গত ১৮ মার্চ এ মামলায় ঢাকা মহানগর বিশেষ জজ আদালত লোকমান হোসেন ভূঁইয়াকে জামিন দেন। সে আদেশের বিরুদ্ধে আগামী ১৪ জুন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে দুদকের পক্ষ থেকে আবেদন করা হবে।’

এর আগে, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর শুদ্ধি অভিযানে র‌্যাপিড অ্যাকশন (র‌্যাব) রাজধানীর অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযান শুরু করে। শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর মোহামেডান ক্লাবেও অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে রাজধানীর মনিপুরীপাড়া থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রথমে মাদকের মামলা হয়। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২৭ অক্টোবর ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ মামলা করেন দুদকের উপ-পরিচালক সাইফুল ইসলাম। লোকমানের বিরুদ্ধে অবৈধভাবে ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তবে বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন: 

লোকমান ভূঁইয়া ও সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের মামলা 

 

 

 

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম