সরকারি ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মাসিস্ট কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ২২:২৫আপডেট : ১১ জুন ২০২০, ২২:২৫

কারাগার

সরকারি ওষুধ বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের দুই ফার্মাসিস্টকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলো-নির্মল সরকার ও স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান এসব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন শেরেবাংলা নগর থানার মামলায় তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।'

এর আগে, বুধবার (১০ জুন) দুপুরে হৃদরোগ ইনস্টিটিউটে অবস্থান নেওয়া এনএসআই-এর একটি দল সরকারি ওষুধ বিক্রির সময় হাতেনাতে আটক করে ইনস্টিটিউটের ফার্মাসিস্ট নির্মল সরকারকে। জিজ্ঞাসাবাদে তার সহযোগী হিসেবে উঠে আসে স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদের নাম। পরে তাকেও আটক করা হয়। আটকদের কাছ থেকে দেড় লাখ টাকা ওষুধ জব্দ করা হয়েছে। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়োর করা হয়।

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের