করোনাকালে বিচারকদের চিকিৎসা সেবা দেবে ইউনিভার্সেল মেডিক্যাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২০, ১৬:১১আপডেট : ১২ জুন ২০২০, ১৬:১৪

করোনাকালে বিচারকদের চিকিৎসা সেবা দেবে ইউনিভার্সেল মেডিক্যাল

করোনা পরিস্থিতিতে কোভিড-১৯ সহ বিভিন্ন রোগে আক্রান্ত  দেশের নিম্ন আদালতের বিচারকদের চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএস) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড।

শুক্রবার (১২ জুন) আইন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সহযোগিতায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের উপস্থিতিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা এবং ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. আশীষ কুমার চক্রবর্তী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব উম্মে কুলসুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে বাংলাদেশের নিম্ন আদালতের যেকোনও বিচার বিভাগীয় কর্মকর্তা অসুস্থ হলে অগ্রাধিকার ভিত্তিতে তারা ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক