করোনায় ৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত, ২৮ চিকিৎসকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২০, ০৩:১২আপডেট : ১৪ জুন ২০২০, ০৩:১৮

করোনায় ৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত, ২৮ চিকিৎসকের মৃত্যু দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত চিকিৎসক, নার্সসহ আক্রান্ত হয়েছেন তিন হাজারের বেশি স্বাস্থ্যকর্মী। মৃত্যু হয়েছে ২৮ চিকিৎসকের। এছাড়া করোনার লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত এক হাজার তিন জন চিকিৎসক, ৮৫৩ জন নার্স এবং এক হাজার ৩০৮ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দীন আহমেদ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর গত মে মাসে মোট ১২ জন চিকিৎসক মারা যান। এরপর চলতি জুন মাসে মারা যান ২০ জন চিকিৎসক।

এরমধ্যে মে মাসে চার জন এবং জুন মাসে একজন চিকিৎসক কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞপ্তিতে সভাপতি এবং মহাসচিব বলেন, তাদের জন্য আমাদের কান্না নয়, বরং তাদের বীরত্বগাঁথা ও সাহসী আত্মৎসর্গ আমাদের গৌরবান্বিত করেছে এবং আগামীর দূর্গমযাত্রায় আমাদের আলোর পথ দেখিয়েছে।

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম