প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সাহিত্যের পূর্ণাঙ্গ পাঠ্যক্রম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুন ২০২০, ২০:০৪আপডেট : ১৪ জুন ২০২০, ২৩:৩৫

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ছবি- সংগৃহীত প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের সর্বমোট ২৮ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের বাংলা সাহিত্য নিয়ে পূর্ণাঙ্গ ছয়টি কোর্স উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সংযোজিত হলো। পশ্চিমবঙ্গের  কোন বিশ্ববিদ্যালয়ে এই প্রথম বাংলাদেশের সাহিত্যের পূর্ণাঙ্গ সিলেবাস। অ্যাকাডেমিক কাউন্সিল সিনেট-সিন্ডিকেট থেকে পাস করা হলো।

এ বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. নিখিলেশ রায় বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শামসুর রাহমান, আল মাহমুদ,  হাসান আজিজুল হক ও আখতারুজ্জামান ইলিয়াসের ও সেলিনা হোসেনের বিচ্ছিন্ন লেখা অন্তর্ভুক্ত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পথিকৃতের কাজটি করলো। আশাকরি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশের সাহিত্য সিলেবাসে অন্তর্ভুক্ত করবে।

তিনি আরও বলেন, দুই বাংলার ‘বাংলা সাহিত্যের’ ইতিহাস প্রণেতারা পক্ষপাতদুষ্ট আচরণ করেছে তাদের ইতিহাস চর্চায়। কেউ বাংলা হিন্দু সাহিত্যের ইতিহাস, কেউ বাংলা মুসলিম সাহিত্যের ইতিহাস লিখেছেন। প্রকৃত বাংলা সাহিত্যের ইতিহাস আজ অব্দি লেখা হয়নি। অ্যাকাডেমিয়ার এগিয়ে আসা উচিত। আমরা আশাবাদী প্রকৃত বাংলা সাহিত্য চর্চা হলে সেখানে ইতিহাস ঠিকমতো লেখা হবে।

বাংলাদেশের সাহিত্য বিষয়ক পাঠ্যক্রম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চতুর্থ সেমিস্টারের স্পেশাল পেপার হিসেবে বাংলাদেশ সাহিত্য বিবেচিত হয়েছে।

এই পাঠ্যক্রমে বাংলা সাহিত্যের ইতিহাসের পাশাপাশি  স্মৃতিকথা, মুক্তিযুদ্ধ ও আত্মজীবনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী', জাহানারা ইমামের 'একাত্তরের দিনগুলি' ও মঈদুল হাসানের 'মূলধারা-৭১' যুক্ত করা হয়েছে। কবিতা বিভাগে শামসুর রাহমানের 'বন্দী শিবির থেকে', নির্মলেন্দু গুণের হুলিয়া ও শামীম রেজার 'যখন রাত্রির নাইমা আসে সূবর্ণনগরে ' কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া উপন্যাসে আখতারুজ্জামান ইলিয়াসের 'চিলেকোঠার সেপাই', সেলিনা হোসেনের 'যুদ্ধ' ও শহীদুল জহিরের 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' উপন্যাস যুক্ত হয়েছে। নাটকে সৈয়দ শামসুল হকের নুরলদীনের সারাজীবন, সেলিম আল দীনের নিমজ্জন ও সাঈদ আহমেদের কালবেলা রয়েছে। এছাড়া শওকত আলী, হাসান আজিজুল হক ও প্রশান্ত মৃধার গল্প রয়েছে এই পাঠ্যক্রমে। যেসব লেখকের লেখা পাঠ্য হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের