রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৭:০৩আপডেট : ১৫ জুন ২০২০, ১৭:০৭

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরের গোয়ালবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ তলা ভবন থেকে নিচে পড়ে মো. ইমন হোসেন (২০ ) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার সহকর্মী ফয়সাল (১৮) ও আনিস (১৮)। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তারা সেখানকার একটি স্কুলের পাশে ভবন নির্মাণের কাজ করছিলেন।

মৃত ইমন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দিননাথ পুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) রায়হানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভবন থেকে পড়ার পর গুরুতর অবস্থায় সহকর্মীরা ইমনকে উদ্ধার করে বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে।

সহকর্মী ও স্থানীয়দের বরাদ দিয়ে তিনি আরও জানান, নিমার্ণাধীন ভবনের পাচতলার নিচ থেকে রশি বেঁধে রড উপরে ওঠাচ্ছিলেন তারা। এ সময় পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে উপর থেকে নিচে পড়ে যান ইমন। এ ঘটনায় আহত আনিস ও  ফয়সাল সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম