সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল) মো. দলিল উদ্দিনকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৫) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন- ২০১০ এর ৫ ( ২ ) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এই আইনের ধারা ৬ ( ১ ) অনুসারে তার নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন বছর মেয়াদের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য পদে নিয়োগ করা হলো।
এতে আরও বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ১২ অনুযায়ী তার চাকরির অন্যান্য শর্তাবলি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে।








