মে মাসের শনাক্ত-মৃত্যুর সংখ্যা অতিক্রম জুনের ১৫ দিনেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৮:৫০আপডেট : ১৫ জুন ২০২০, ২০:১৭

করোনাভাইরাস

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর আজ  সোমবার (১৫ জুন) ১০০ দিন পার করলো বাংলাদেশ। এই ১০০ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজারে, আর  মৃত্যু ছাড়িয়েছে এক হাজার ২০০ জনে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তথ্য মতে, মে মাসে করোনায় আক্রান্ত মোট শনাক্ত হয় ৩৯ হাজার ৫৩৭ জন। আর জুনের দুই সপ্তাহেই শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৩৬৭ জনে। মে মাসে মারা যান ৪৮২ জন, আর  জুনের প্রথম দুই সপ্তাহে মারা গেছেন ৫২১ জন। তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মে মাসের শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা জুনের প্রথম দুই সপ্তাহেই অতিক্রম করেছে।     

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল দেশে করোনা শনাক্ত হয় ৯ জনের। ৫ এপ্রিল এ সংখ্যা দাঁড়ায় ১৮ জনে। দেখা যায়, আগের দিনের তুলনায় ২৬ শতাংশ হারে শনাক্তের সংখ্যা বাড়ছে। সেদিন থেকে প্রতিদিন ২০ শতাংশের ওপরে করোনা শনাক্ত রোগী পাওয়া যাচ্ছে। এর মধ্যে আক্রান্তের সংখ্যা ১০০ জন অতিক্রম করে গত ৬ এপ্রিল, এক হাজার ছাড়ায় ১৪ এপ্রিল, ১০ হাজার ছাড়ায় ৩ মে, ২৫ হাজার ছাড়ায় ১৮ মে, ৫০ হাজার ছাড়ায় ১ জুন, ৭৫ হাজার ছাড়ায় ১১ জুন। ৭৫ হাজার অতিক্রমের ঠিক ৪ দিন পর ১৫ জুন ১০০তম দিনে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজারে। 

আইইডিসিআরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা শনাক্তের প্রথম সপ্তাহে ৩ জন, দ্বিতীয় সপ্তাহে ২ জন, তৃতীয় সপ্তাহে ২২ জন, চতুর্থ সপ্তাহে ২১ জন, পঞ্চম সপ্তাহে ৭৫ জন, ষষ্ঠ সপ্তাহে ৪৯৮ জন, সপ্তম সপ্তাহে এক হাজার ৮৩৫ জন, অষ্টম সপ্তাহে ৩ হাজার ৪৫৭, নবম সপ্তাহে ৪ হাজার ২৩০, দশম সপ্তাহে ৫ হাজার ৫৪৮, ১১তম সপ্তাহে ৬ হাজার ৫৭৭, ১২তম সপ্তাহে ১১ হাজার ৩৪২, ১৩তম সপ্তাহে ১৩ হাজার ৫৪৩, ১৪তম সপ্তাহে ১৮ হাজার ৬১৬, ১৫তম সপ্তাহে ২১ হাজার ৭৫১ জন শনাক্ত হয়েছে।

আইইডিসিআরের মাসভিত্তিক হিসাব থেকে জানা যায়, মার্চে শনাক্ত ৫১, এপ্রিলে ৭ হাজার ৬১৬, মে’তে ৩৯ হাজার ৫৩৭ এবং জুনের দ্বিতীয় সপ্তাহসহ এখনও পর্যন্ত শনাক্ত ৯০ হাজার ৬১৯ জন।

মৃত্যুর হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, মার্চে ৫ জন, এপ্রিলে ১৬৩ জন,  মে’তে ৪৮২ জন এবং জুনে এখন পর্যন্ত ৫২১ জন মারা গেছেন। 

আইইডিসিআরের তথ্য বলছে, ২১ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিদের আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ এবং ৬৫ শতাংশ মৃত্যু ৫০ বছরের বেশি বয়সীদের। আক্রান্ত এবং মৃত্যুর দিক দিয়ে পুরুষের সংখ্যা ৭০ শতাংশের ওপরে।

আরও পড়ুন:

করোনায় মৃত্যু ১২শ' ও শনাক্ত ৯০ হাজার ছাড়ালো

/এসও/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম