করোনায় মারা গেলেন সোনালী ব্যাংকের আরও এক কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ২৩:২৩আপডেট : ১৫ জুন ২০২০, ২৩:২৬

আতিকুর রহমান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আতিকুর রহমান। সোমবার (১৫ জুন) রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির পাঁচ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান বলেন, ‘আতিকুর রহমান সর্বশেষ গত ২৮ মে অফিস করেছেন। এরপর থেকেই তিনি অসুস্থ। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু এক সপ্তাহ আগে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় তিনি মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকাল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

জাকির হোসেন খান জানান, মৃত্যুকালে আতিকুর রহমান স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

তিনি বলেন, ‘মে মাসে আতিকুর রহমানের বাবাও করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বাবার লাশ দাফন করতে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। পরবর্তীতে তার করোনা উপসর্গ দেখা দেয়। প্রাথমিক টেস্টে তার কোভিড-১৯ নেগেটিভ আসে। কিন্তু করোনার সব উপসর্গ থাকায় তিনি আর ব্যাংকে আসেননি।’

জানা গেছে, এ পর্যন্ত সোনালী ব্যাংকের প্রায় দেড়শ’ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে পাঁচ জন মারা গেছেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম