নথি জালিয়াতি মামলার আসামি মোনাকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২০, ১৭:২১আপডেট : ১৬ জুন ২০২০, ১৭:২৩

সুপ্রিম কোর্ট

নথি জালিয়াতির মাধ্যমে হত্যা মামলার আসামিকে জামিন করিয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তদবিরকারক মনিরুজ্জামান ওরফে মোনাকে জামিন দেননি হাইকোর্ট।

মনিরুজ্জামানের জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তা নামঞ্জুরের আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিশাত মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

মামলার বিবরণী থেকে জানা গেছে, মাগুরার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পান আসামি মোয়াজ্জেম হোসেন। ২০১৯ সালের ১৯ জুলাই হাইকোর্টে ভুয়া কাগজপত্র দাখিল করে তাকে জামিন পাইয়ে দেন তদবিরকারক মনিরুজ্জামান ওরফে মোনা। পরে জামিন জালিয়াতির ঘটনা হাইকোর্টের নজরে আসলে আদালতে মোয়াজ্জেমের জামিন আদেশ বাতিল করা হয়। একইসঙ্গে তদবিরকারক মনিরুজ্জামান ওরফে মোনাসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্ট।

পরে জামিন জালিয়াতির মামলায় মনিরুজ্জামান ওরফে মোনাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এরপর জামিন চেয়ে আসামি মনিরুজ্জামান হাইকোর্টে আবেদন করলে তা নামঞ্জুর করলেন আদালত।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম