অনুসন্ধানের নামে সাংবাদিকদের চিঠি দিয়ে হয়রানি করা হচ্ছে: ডিইউজে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জুন ২০২০, ১৫:৫০আপডেট : ১৭ জুন ২০২০, ১৫:৫০

ডিএমপি কমিশনারের লেখা সেই চিঠি পুলিশের মহাপরিদর্শক বরাবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের পাঠানো একটি চিঠি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে অন্তত এক ডজন সাংবাদিককে চিঠি দেওয়া হয়েছে। ‘জিজ্ঞাসাবাদের’ কথা বলে তাদের ডিএমপিতে ডাকা হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। অনুসন্ধানের নামে হয়রানির করা হচ্ছে বলে মনে করেন তারা।

আজ বুধবার (১৭ জুন) এক বিবৃতিতে ডিইউজে নেতারা বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দফতর থেকে কয়েকদিন আগে পাঠানো এক চিঠিতে ‘সুষ্ঠু অনুসন্ধানের নিমিত্তে’ নির্ধারিত সময়ে ১০ জন সাংবাদিককে হাজির হতে বলা হয়েছে। ডিইউজে নেতৃবৃন্দ মনে করেন, পুলিশি অপরাধ সংক্রান্ত পুলিশ বিভাগের তদন্তে সাংবাদিকদের তলব করা এবং জিজ্ঞাসাবাদের পদক্ষেপ স্পষ্টতই প্রচলিত আইন ও রেওয়াজের পরিপন্থী। এ ধরণের চিঠি এক ধরণের মনস্তাত্বিক চাপ তৈরি করছে। যা স্বাধীন সংবাদ প্রবাহের সাথে অসঙ্গতিপূর্ণ।”
বিবৃতিতে ডিইউজে নেতারা এই ধরনের ‘হয়রানি ও  মনস্তাত্বিক চাপমূলক উদ্দেশ্যপূর্ণ চিঠি’ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।  

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রচলিত আইনে সাংবাদিকদের কাছে তথ্যের সূত্র জানতে চাওয়ার কোনও অবকাশ নেই। কেননা, সূত্রের গোপনীয়তা রক্ষা করা একজন সাংবাদিকের মৌলিক ও পবিত্র দায়িত্বের অংশ হিসেবে স্বীকৃত। তাছাড়া, সাংবাদিকদের কাজ হচ্ছে গোপনীয়তার বেড়াজাল ভেঙে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণকে অবহিত করা।

আরও পড়ুন- 

পুলিশ কমিশনারের চিঠি ফাঁস: কারণ জানতে এক ডজন সাংবাদিককে ডেকেছে ডিএমপি

পুলিশ কমিশনারকে পার্সেন্টেজের প্রস্তাব যুগ্ম কমিশনারের! 

/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম