নারীর গৃহস্থালির কাজে পুরুষের অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান সমাজকর্মীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২০, ০১:৪২আপডেট : ১৯ জুন ২০২০, ০১:৪৪

নারীর গৃহস্থালির কাজে পুরুষের অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান সমাজকর্মীদের নারীর গৃহস্থালির কাজে পুরুষের অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন সমাজকর্মীরা। পাশাপাশি নারীর ওপর সহিংসতা ও নির্যাতন বন্ধ করে এসব কাজে মর্যাদা দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সমাজ সেবাভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় এ আহ্বান জানানো হয়।

‘অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বণ্টন বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাজকর্মীরা অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম বলেন, আমাদের সমাজের নারীরা সামাজিক ও পরিবারিকভাবে অবহেলিত। উত্তরাধিকার সূত্র তাদেরকে সমাজে ছোট করে দেখার প্রবণতা এখনও রয়ে গেছে। তাই নারীর মর্যাদা বৃদ্ধির জন্য সচেতনতা বাড়াতে হবে। এজন্য তাদের অবৈতনিক গৃহস্থালির কাজে পুরুষের অংশীদারিত্ব বাড়াতে হবে। নারীর পাশাপাশি পুরুষকেও এসব কাজে এগিয়ে আসতে হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতরের উপপরিচালক (গবেষণা, মূল্যায়ন, প্রকাশন ও গণসংযোগ) মো. সাজ্জাদুল ইসলাম।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম